হোম অন্যান্যসারাদেশ বেনাপোলে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত।

বেনাপোলে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত।

কর্তৃক Editor
০ মন্তব্য 146 ভিউজ

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলা ও পৌর যুবদলের যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সকাল সাড়ে ১১ টায় বেনাপোল হাইস্কুল মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলী আকবর চুন্নু।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগ) সহ-সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক আঃ জব্বার খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির (খুলনা বিভাগ) সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন ভূইয়া, নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শামীম কবির।

যুবদলের এই কর্মীসভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের  পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন আহবায়ক কমিটি করার ঘোষনা দেন যশোর জেলা যুবদলের সভা এম  তমাল আহম্দে। তিনি বলেন যারা দীর্ঘ দিন  আন্দোলন সংগ্রাম মামলা হামলা অত্যাচার নির্যাতন এর শিকার হয়ে রাজপথে আন্দোলন করেছেন এবং আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তারাই যুবদলের নেতৃত্ব দিবে। কারন এরা ভবিষ্যাতে ও রাজপথে শহীদ জিয়ার লড়াকু সৈনিক হিসাবে আন্দোলন সংগ্রাম করতে কোন রকম পিছপা হবে না। আমরা সেই নেতৃত্বকে কাজে লাগিয়ে গনতন্ত্র হরণকারী শেখ হাসিনাকে বিদায় করতে চাই।

এসময় শার্শা উপজেলা ও বেনাপোল পৌরসভা যুবদলের একটি বড় অংশ উপজেলা যুবদলের আহবায়ক হিসাবে ইমদাদুল হক ইমদা সদস্য সচিব হিসাবে আল মামুন বাবলু এবং বেনাপোল পৌরসভার আহবায়ক হিসাবে রায়হানুজ্জামান দিপু ও সদস্য সচিব হিসাবে মোঃ রিপন হোসেনকে নির্বাচিত করার জন্য জেলা, মহানগর ও কেন্দ্রিয় কমিটির কাছে দাবি জানান।রায়হানুজ্জামান দিপু ও মোঃ রিপন হোসেনের নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।

যুবদলের নেতাকর্মীরা বলেন,  বাংলাদেশ আওয়ামীলীগের নেতা কর্মীদের দ্বারা দীর্ঘদিন ধরে রাজপথের সৈনিক ওই নেতাকর্মীরা মাঠে ময়দানে থেকে নির্যাতনের শিকার হয়েছেন। এরা মামলা হামলা সহ আওয়ামীলীগের সন্ত্রাসীদের দ্বারা নির্যাতন ভোগ করেছে। তাই এই ত্যাগি নেতাদের র্শ্শাা ও বেনাপোল পৌর যুবদলের হাল ধরার জন্য তাদের দায়িত্বশীল পদে দেওয়ার জন্য আহবান জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন