হোম অন্যান্যসারাদেশ শৈলকুপায় একজন পাখি প্রেমী মনিরুল ইসলাম!

শৈলকুপায় একজন পাখি প্রেমী মনিরুল ইসলাম!

কর্তৃক Editor
০ মন্তব্য 151 ভিউজ

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

ভালোবাসা হলো এক অমোঘ শক্তি। ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। এমনকি ভালোবাসায় সিক্ত হয়ে বুনো পাখিরাও ভয় পেছনে ফেলে মানুষের কাছে ছুটে আসে। ভালোবাসার এমনি এক নজির সৃষ্টি করেছেন ঝিনাইদহের শৈলকুপা ভ’মি অফিসের কর্মচারি মনিরুল ইসলাম। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অসংখ্য পাখির কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে শৈলকুপার ভ’মি অফিস প্রাঙ্গণ। পেশায় ভ’মি অফিসের প্রসেসর সার্ভেয়ার হলেও পাখির প্রতি মনিরুল ইসলামের অগাধ ভালোবাসা রয়েছে। তাই নিয়ম করে দিনে ২/৩ বার পাখিগুলোকে খেতে দেন তিনি। খাবারের আশায় প্রতিদিন অসংখ্য পাখির আনাগোনায় মুখর হয়ে থাকে তার অফিস প্রাঙ্গণ। ভ’মি অফিস প্রাঙ্গণে পাখিদের এমন দৃশ্যে মুগ্ধ হন অফিসের কর্মকর্তা-কর্মচারিসহ পথচারী ও আশেপাশের মানুষ। প্রতিদিন নিজেই পাখিদের খেতে দেন মনিরুল। অফিসের অন্যান্যরাও উৎসাহ দেন পাখিদের খাবার দিতে। তার দেখাদেখি সহকারি কমিশনার (ভ’মি) কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ অফিসের অনেকে পাখিদের খাবার দেওয়া শুরু করেছেন।

এবিষয়ে মনিরুল ইসলাম জানান, গত কয়েক মাস হল আমার অফিসের সামনে কয়েক শত শালিক পাখিসহ কয়েক প্রকার পাখি আসতে শুরু করেছে। প্রতিদিন আমি এসব পাখিকে খাবার দিই। এখন আমার দেখাদেখি আমার স্যারসহ অন্যান্যরাও পাখিদের খাবার দেন। তিনি আরো জানান, প্রতিদিন এসব পাখিকে পাউরুটি, বিস্কুট, চানাচুর, চাউলসহ বিভিন্ন ধরনের খাবার খেতে দেন তিনি।
স্থানীয়রা বলছেন, ভালোবাসার বিনিময়ে যে অনেক কিছু জয় করা যায় তা প্রমাণ করে দিয়েছেন মনিরুল ইসলাম। ভালোবাসার বিনিময়ে পাখির সাথে সে সেতুবন্ধন তৈরি করেছেন।
শৈলকুপা সহকারি কমিশনার (ভ’মি) পার্থ প্রতিম শীল জানান, ‘প্রথমে পাখিগুলোকে কর্মচারি মনিরুল একাই খাবার দিত। এখন আমিও মাঝে মাঝে পাখিদের খেতে দেই।’ একসাথে এতো পাখি দেখে আমার খুব ভালো লাগে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এভাবে পাখিদের পাশে দাঁড়ানো উচিত বলে তিনি জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন