হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছ/বৃক্ষের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ প্রণোদনা কর্মসূচির কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে|

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এদিন ৮০০ কৃষককে ৫টি করে নারকেল গাছের চারা, এক বস্তা ট্রাইকো ˆজব সার এবং বাঁশের খুটি বিতরণের মধ্য দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়েছে|

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে এসব প্রণোদনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান| এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন|

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: তোহিদুল ইসলামের পরিচালনা এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনসহ বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন