হোম অন্যান্যসারাদেশ নড়াইলের নড়াগাতিতে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

নড়াইলের নড়াগাতিতে প্রতিপক্ষের হামলায় যুবক খুন

কর্তৃক Editor
০ মন্তব্য 142 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মূলখানা গ্রামে প্রতিপক্ষের হামলায় রানা ফকির(২৫) নামের এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার(১০নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। সে মূলখানা গ্রামের ফায়েক ফকিরের ছেলে।
স্থানীয়ভাবে জানা যায়,এলাকার প্রভাব বিস্তার নিয়ে মূলখানা গ্রামে সবুর ফকির ও মান্নান সিকদার এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

সাম্প্রতিক পার্শবর্তী এলাকায় কয়েকটি খুনের ঘটনার পরে উত্তেজনা আরো বেড়ে যায়। এ প্রেক্ষিতে কোন্দল এড়াতে ফায়েক ফকির ও পুত্র রানা ফকির পাশর্^বর্তী বাঐসোনা গ্রামে থাকতো। মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ মান্নান সিকদারের লোকেরা বাঐসোনা গ্রামে হামলা চালিয়ে রানা ফকিরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাতœক জখম করে। পরে গোপালগঞ্জ হাসপাতালে নেবার পথে সে মারা যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন