হোম অন্যান্যসারাদেশ নড়াইলে মাস্ক ব্যবহার না  করায় ৭ জনকে জরিমানা ও ১৮ ব্যক্তি আটক

নড়াইলে মাস্ক ব্যবহার না  করায় ৭ জনকে জরিমানা ও ১৮ ব্যক্তি আটক

কর্তৃক Editor
০ মন্তব্য 142 ভিউজ

নড়াইল অফিস :

করোনা প্রতিরোধে মাঠে নেমেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুরে মাস্ক ব্যবহার না করায় নড়াইলের পুরাতন টার্মিনাল এলাকায় ভ্রাম্যমান আদালত ৭ ব্যক্তিকে ৩১’শ টাকা জরিমানা করেছে। এসময় ১৮ ব্যক্তিকে একই অপরাধে আটক করে সদর থানায় প্রেরন করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ-বিন-শফিক ভ্রাম্যমান  আদালত পরিচালনা করেন। একই দিনে জেলার বিভিন্ন এলাকায় মাস্ক পরিধান বাধ্যতামূলক করার জন্য অভিযান চলার খবর পাওয়া গেছে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে আটককৃতদের থানায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন