নড়াইল অফিস :
নড়াইলে ট্রলি উল্টে ট্রলিশ্রমিক নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রাম এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত সাকিব শেখ (১৭), উপজেলার পাইকমারি গ্রামের জামির শেখের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে হতদরিদ্র্র পরিবারের সন্তান সাকিব সবার ছোট।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খালি ট্রলিটি রাস্তার ওপর উল্টে যায়। ট্রলি চাপায় ওই ট্রলির শ্রমিক সাকিব ঘটনাস্থলেই নিহত হয়। ট্রলির আরেক শ্রমিক পাইকমারি গ্রামের আহাদ (১৮), আহত হয়। তাঁকে নড়াইল সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার পরিদর্শক (অপারেশন) বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
s
