হোম খুলনাসাতক্ষীরা দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ২ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 120 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ই এপ্রিল রোজ বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুল প্রঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল জব্বারের সভাপতিত্বে ও বাবু স্বপন কুমার ঘোষের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ রাজিব হোসেন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাদিপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা তাহমিনা ম্যাডাম, মাহমুদুল্লাহ শুভসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়। তাদের জীবনের আগামী পথচলা সফল ও আলোকিত হোক—এই কামনা করেন অতিথিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন