হোম অন্যান্যসারাদেশ কাস্ট গার্ডের অভিযানে ০১ টি জীবিত হরিণ ও ০১ জন হরিণ শিকারী আটক।

প্রেস বিজ্ঞপ্তি :

গত ০৫ মার্চ ২০২১ তারিখ রাত ০২.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানাধীন লাউডোপ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফাঁদসহ ০১ টি জীবিত হরিণ ও ০১ জন হরিণ শিকারী আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যাক্তির নাম মোঃ শাকিল সরদার(১৯), পিতাঃ ইমাদুল সরদার, গ্রামঃ ভোজন খালী, পোস্টঃ বানিয়াশান্তা, থানাঃ দাকোপ, জেলাঃ খুলনা। জানা যায় আটককৃত চোরাকারবারীর মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যা সুন্দরবনের প্রাণীজ সম্পদকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জব্দকৃত হরিণ এবং আটককৃত ০১ জন হরিণ শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ডাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী শিকার রোধসহ চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারে›স নীতি অবল¤¦ন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন