হোম খুলনানড়াইল নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ
নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়েশা খানম নামে দুই বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত আয়েশা খানম একই ইউনিয়নের আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু আয়েশা বাবা-মায়ের সঙ্গে পাশের চর আড়িয়ারা গ্রামে নানা মবজেল শেখের বাড়িতে বেড়াতে এসেছিল। শনিবার বিকেলে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে খেলা করার সময় অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
​বেশ কিছু সময় পর স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে আয়েশাকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​বেড়াতে এসে চোখের পলকে একমাত্র সন্তানকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছেন মা-বাবা। এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন