হোম খুলনানড়াইল নড়াইলে অর্থনৈতিক শুমারির চূড়ান্ত ফলাফল প্রকাশ ও কর্মশালা অনুষ্ঠিত

নড়াইলে অর্থনৈতিক শুমারির চূড়ান্ত ফলাফল প্রকাশ ও কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলে অর্থনৈতিক শুমারি২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রচার এবংস্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্ট্রার’ (SBR) বিষয়ক এক গুরুত্বপূর্ণ জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসন জেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট . মোহাম্মদ আব্দুল ছালাম। জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক ঊর্বশী গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরে আলম, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল রশিদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক . মোহাম্মদ আব্দুল ছালাম বলেন, “যেকোনো দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের মূল ভিত্তি হলো সঠিক নির্ভুল পরিসংখ্যান। অর্থনৈতিক শুমারি২০২৪ এর এই চূড়ান্ত ফলাফল নড়াইল জেলার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়ী উদ্যোক্তাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।তিনি আরও বলেন, স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্ট্রার জেলার সার্বিক অর্থনৈতিক চিত্র তুলে ধরতে এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে জেলার সার্বিক উন্নয়ন শুমারির তথ্যের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে আরও বক্তব্য রাখেন নড়াইল সাংবাদিক হুমায়ুন কবীর রিন্টু এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াতসহ জেলার বিভিন্ন সরকারিবেসরকারি দপ্তরের প্রধান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় জেলা পরিসংখ্যান অফিসের পক্ষ থেকে অর্থনৈতিক শুমারির মূল উপাত্ত এবং জেলার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ নিবন্ধনের (SBR) প্রয়োজনীয়তা নিয়ে একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। 

উক্ত কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন