হোম অন্যান্যসারাদেশ ধন্যবাদ আজকের পত্রিকা!

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

সে ২০০৫ সালের কথা। ইন্টার ফাস্ট ইয়ার পড়া কালিন সময়ে চলে আসি ঢাকা থেকে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। মানুষের সুখ- দুঃখ, ভালো- মন্দ নিয়ে সাহিত্য চর্চা করতাম সপ্তম শ্রেণী থেকেই। গ্রামে এসে আগ্রহ জাগে সাহিত্য চর্চার পাশাপাশি সাংবাদিকতা করিনা কেন? প্রথমে যোগ দিলাম মতিঝিল থেকে প্রকাশিত দৈনিক আলোর বার্তাতে।

পরে চলে এলাম দৈনিক ভোরের কাগজের কুলিয়ারচর প্রতিনিধি হয়ে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশষণ করে যাচ্ছি মানব কল্যাণে। আরো ভালো লিখতে ও শিখতে যোগ দিলাম জনতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে ২০০৬ সালে। তখন সংবাদ পাঠানোর জন্য ফেক্স ছাড়া কোন মাধ্যম ছিলোনা। তাও লিখতে হতো কম্পিউটারে নয়, হাতে।

ধীরে ধীরে সাংবাদিকতা আমার নেশাতে পরিণত হয়েছে। এ জগতে আমার কোন গুরু নেই! বলা যায় কাউকে গুরু হিসেবে খুঁজে পাইনি। দীর্ঘ ১৫ বছর পার করে সাংবাদিকতায় গুরু হিসেবে পেয়েছি আজকের পত্রিকাকে। সদ্য ছেড়ে আসা দৈনিক যুগান্তর পত্রিকার শিক্ষানবিশ প্রতিনিধি ৪ বছর থেকেও কিছু শিখতে পাইনি। এমনকি নিয়োগ পত্রও পাইনি হাতে।

২০২১ সালের ১০ মার্চ আমাকে নিয়োগ প্রদান করে দেশে সংবাদপত্রের তালিকায় নতুন যুক্ত হওয়া “আজকের পত্রিকা” সারাদেশের স্থানীয় দৈনিক- এ। ৩ মাসে এ পত্রিকা থেকে যা শিখেছি তা ১৫ বছরও শিখতে পারিনি সাংবাদিকতার জীবনে। অভিনন্দন “আজকের পত্রিকা” ২৭ জুন ২০২১ থেকে পাঠকের হাতে হাতে এসে পাঠকের হৃদয় জয় করবে এটা শুধু আমার নয়, গোটা “আজকের পত্রিকা” পরিবারের প্রত্যাশা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন