হোম জাতীয় কুড়িগ্রামে বিসিক শিল্প নগরী হলেও মেলেনি সুফল

জাতীয় ডেস্ক :

বছর বছর বন্যা আর নদী ভাঙনে নিঃস্ব কুড়িগ্রামের হাজারো মানুষ। ২৩ লাখ মানুষের জন্য নেই কোনো কর্মমুখী শিল্প প্রতিষ্ঠান। এ কারণে কাজের সন্ধানে ছুটতে হয় ঢাকাসহ বিভিন্ন স্থানে। সরকারি ও বেসরকারিভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠলে এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব না বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দেশের সবচেয়ে পিছিয়ে পড়া কৃষি নির্ভর জনপদ কুড়িগ্রাম। ১৯৮৭ সালে এখানে একমাত্র বড় শিল্প প্রতিষ্ঠান টেক্সটাইল মিল প্রতিষ্ঠিত হয় । কিন্তু লোকসানের কারণে ২০১১ সালে বন্ধ করে দেয় সরকার। পরবর্তীতে, উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিসিক শিল্প নগরী গড়ে তোলা হলেও সেখানেও মেলেনি সুফল। সহযোগিতার অভাবে বন্ধ রয়েছে বেসরকারিভাবে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানও। তাই কর্মের সুযোগ না থাকায় এ অঞ্চলের মানুষের শ্রম বিক্রি হচ্ছে অন্য কোথাও।

এ জেলায় কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি বন্ধ শিল্প প্রতিষ্ঠান চালু ও সহজ শর্তে ব্যাংক ঋণে ছোট-বড় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন বলে মনে করেন একুশে পদক প্রাপ্ত আইনজীবী এস এম আব্রাহাম লিংকন ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

জেলায় দরিদ্রতার হার ৭১ শতাংশ। আর সাড়ে ৪শ’র বেশি চরাঞ্চলে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে অন্তত ৫ লাখ মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন