হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মোল্লাহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি–২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।
 প্রধান শিক্ষক উম্মে হামিমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব ও বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম মিয়া। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবির আহমেদ, সরকারি প্রধান শিক্ষক সঞ্জয় কুমার, প্রিয় শিক্ষক শাহানারা পারভীন, প্রনয় কুমার সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিদায়ের মুহূর্তে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যা উপস্থিত সকলকে আপ্লুত করে তোলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন