হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড

সাতক্ষীরায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ্বন্ড

কর্তৃক Editor
০ মন্তব্য 51 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মোঃ ইব্রাহিম গাজী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ্বন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ্বন্ড দিয়েছেন আদালত| সোমবার সাতক্ষীরা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় ঘোষণা করেন|
আসামি ইব্রাহিম গাজী (৫০) কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে|
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ ইব্রাহিম গাজী বাড়িতে কেউ না থাকার সুযোগে তার প্রতিবেশী এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে| এসময় ওই শিশুর চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার এবং ইব্রাহিম গাজীকে আটক করে পুলিশে দেয়| এ ঘটনায় ওই শিশুর নানী খাদিজা বেগম কলারোয়া থানায় একটি মামলা দায়ের করেন|
এ মামলার তদন্ত কর্মকর্তা এস.আই সেকেন্দার আলী ২০২৫ সালের ২০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন| আদালত ২০২৬ সালের ৭ জানুয়ারি অভিযোগ গঠন করে|
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি শেখ আলমগীর আশরাফ জানান, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি ইব্রাহিম গাজীর যাবজ্জীবন কারাদ্বন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদ্বন্ড দিয়েছেন| রায় ঘোষণাকালে আসামি কাঠগড়ায় ছিলেন|
তিনি আরও জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার চাপ কমাতে সাতক্ষীরায় ২০২৫ সালের ২৩ অক্টোবর শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়| এই ট্রাইব্যুনাল চালু হওয়ার পর এই প্রথম কোনো মামলার রায় হলো|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন