জাতীয় ডেস্ক :
বান্দরবানের রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের কদমপ্রু পাড়ায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে বান্দরবানের রোয়াংছড়িতে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মামুন।
তিনি জানান, রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের কদমপ্রু পাড়ায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
