মোঃমিজানুর রহমান জুয়েল, মনপুরা (ভোলা) :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতরের আগে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীনদের মাঝে সারাদেশে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।
দেশের বিভিন্ন স্থানে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের কাছে ঘর হস্তান্তরের চিত্র তুলে ধরেন প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিগন।
ভোলার মনপুরা তৃতীয় পযার্য়ে সারাদেশের সাথে মনপুরা উপজেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর ভার্চ্যুয়াল অনুষ্ঠানে উপজেলা অডিটোরিয়ামে থেকে যোগদান করেন, মনপুরায় ১৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার জমিসহ ঘরের চাবি বুজে পান। ২০২১ সালে পান ২৫০ভূমিহীন ও গৃহহীন পরিবার। মনপুরায় সর্বমোট দেওয়া হবে ৪৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতাংশ জমি সহকারে নির্মাণকৃত ঘর।
এই সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিসেস সেলিনা আক্তার চৌধুরী, নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া। আ’লীগের সাধারন সম্পাদক ও ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্লাহ কাজল, ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দীন হাওলাদ, উপজেলা পল্লী উন্নায়ন (বিআরডিবি) কর্মকর্তা মাহাতাব উদ্দীন অপু ভূঁইয়া।
