নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় র্যাবের অভিযানে ১ হাজার ৫৬৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে উপজেলার সুশীলগাতি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইয়াকুব খান (২৯) ও মো. নাজিম উদ্দীন (৪১)। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
