হোম জাতীয় এবার লক্ষ্মীপুরে ৬ শিক্ষার্থীর চুল কাটলেন শিক্ষক

জাতীয় ডেস্ক :

এবার লক্ষ্মীপুরে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হামছাদী কাজির দিঘীর পাড় আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ অক্টোবর) এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ বিষয়ে মাদ্রাসার দাখিল শ্রেণির শিক্ষার্থী নাজমুল আলম ও ফজলে রাব্বীসহ কয়েকজন অভিযোগ করে বলেন, গত বুধবার (৬ অক্টোবর) তাদের ইংরেজি ক্লাস চলছিল। এ সময় হঠাৎ করে সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির কাঁচি নিয়ে আসেন এবং ৬ শিক্ষার্থীর চুল কেটে দেন। এ ঘটনার পর ছাত্ররা ক্লাস না করে বেরিয়ে যায়। তবে অন্য শিক্ষকদের হস্তক্ষেপের পরে তারা ক্লাসে ফিরে আসে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন