হোম জাতীয় স্ন্যাপচ্যাটের নতুন ইন-অ্যাপ টুল মাদকের ক্ষতিকারক দিক নিয়ে সতর্ক করবে

জাতীয় ডেস্ক :

ব্যবহারকারীদের মাদকের বিভিন্ন ক্ষতিকারক দিক নিয়ে সতর্ক করতে ইন-অ্যাপ টুল চালু করেছে স্ন্যাপচ্যাট। এই অ্যাপটি ব্যবহার করে যেসব ব্যবহারকারীরা মাদকের তথ্য খুঁজে থাকেন মূলত তাদের জন্যই এ ইন-অ্যাপ টুলটি কাজ করবে। সেই সঙ্গে অভিভাবকদের জন্যও একটি টুল গড়ার জন্য কাজ করেছে স্ন্যাপচ্যাট।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৭ অক্টোবর) স্ন্যাপচ্যাট জানায় নতুন এই টুলটি তরুণদের নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণে পিতা-মাতাদের সাহায্য করবে।

গত সপ্তাহে ইউএস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) কাছে একটি জননিরাপত্তা-সংক্রান্ত সতর্কতামূলক বার্তা দেওয়া হয় স্ন্যাপচ্যাটের পক্ষ হতে এবং তারপরই এ ঘোষণা দিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।

সম্প্রতি ডিইএর প্রধান অ্যান মিলগ্রিম এক সাক্ষাৎকারে বলেন, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো মাদকবিষয়ক সমস্যা প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে না।

চলতি বছরের গ্রীষ্মে স্ন্যাপচ্যাটের সদর দপ্তরে অভিভাবকরা প্রতিবাদ প্রদর্শন করেছিলেন। তাদের অভিযোগ ছিল তাদের সন্তানরা স্ন্যাপচ্যাট থেকে নকল ওষুধের ট্যাবলেট সংগ্রহ করে সেবন করায় মারা গিয়েছিল। এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমটি জানায়, আইন প্রয়োগকারী সংস্থার অনুরোধের ভিত্তিতে, গত বছর তারা নিজেদের দলকে আরও উন্নত করে গড়ে তোলে যাতে প্রতিষ্ঠানটি দ্রুত সহায়তা করতে সক্ষম হয়।

সেই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমটি থেকে মাদক ব্যবসায়ীদের বিতাড়িত করতে স্ন্যাপচ্যাট সক্রিয় শনাক্তকরণ ক্ষমতা আরও উন্নত করতে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন