কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরার কালীগঞ্জে বিশ্বজলবায়ু অবরোধ কর্মসূচি ২০২১ পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ ফুলতলা মোড় এলাকায় বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে বাংলাদেশের উপকূলীয় সমস্যা দাবিগুলি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করার লক্ষ্যে বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচি উদযাপনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সমিতি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও লিডার্স এর শম্পা বিশ্বাসের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু , কালীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শেখ শাহা জালাল, যুব ফোরামের সভাপতি শেখ হারুন , সাংবাদিক এস এম আহমাদুল্লাহ বাচ্চু , শেখ মোদাচ্ছের হোসেন জান্টু , শেখ আতিকুর রহমান, কবি আলী সোহরাব, শেখ আল নূর আহমেদ ইমন প্রমুখ।
বক্তারা বলেন প্রাকৃতিক দুর্যোগের কারন হিসাবে জলবায়ু পরিবর্তন কে প্রধানত দায়ী করা হয়। জলবায়ু পরিবর্তনের মূল কারণ হলো বায়ুমন্ডলে তাপ বৃদ্ধিকারী ক্ষতিকর গ্রীন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া। অতিবৃষ্টি অনাবৃষ্টি খড়া বন্যা ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগের শিকার ধনী-দরিদ্র নির্বিশেষে বিশ্বের সকল প্রান্তের মানুষ জলবায়ু পরিবর্তনের জন্য সংঘটিত হচ্ছে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে।
জলবায়ু পরিবর্তন বিষয়টি পূর্বেও ছিল কিন্তু বর্তমানে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। যে কারণে সারা বিশ্ব আজ চিন্তিত এই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করা ও ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠার জন্য সুইডেনের স্কুলছাত্রী ১৭ বছরের প্রতিবাদী শিশু অগ্নিকন্যা গ্রেটা থানবার্গ ফ্রাইডেস ফর ফিউচার সারাবিশ্বে সাধারন জনগন যুব ও স্কুলছাত্ররা সমাবেশ রেলি মানববন্ধন ও পথসভা করেছে।
বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনের মানুষের সচেতনতা বৃদ্ধি ও অভিযোজন কৌশল উদ্ভাবন যুবসমাজকে সামাজিক কাজে সম্পৃক্তকরণ দরিদ্র পরিবারে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিধবাদের অধিকার প্রতিষ্ঠা কৃষি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাসহ উপকূলীয় এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। পৃথিবীব্যাপী বিশ্বজলবায়ু অবরোধ কর্মসূচি ২০২১ আয়োজন করা হচ্ছে।
লিডার্স জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, উপজেলার জলবায়ু অধিপরামর্শ ফোরাম ,উপজেলা যুব ফোরাম ,ও ইয়ত নেট বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতি সমূহ দাবি উপস্থাপন এ লক্ষ্যে এলাকার ছাত্র-ছাত্রী, যুবসম্প্রদায়, সুশীল সমাজ ও ক্ষতিগ্রস্ত জনগণকে সোচ্চার করার লক্ষ্যে বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচি মানববন্ধন দক্ষিণ পশ্চিম উপকূল সুরক্ষা ১০ দফা দাবি উপস্থাপন করা হয়।
১. দক্ষিণ পশ্চিম উপকূল অঞ্চল কে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে। ২.উপকূল উন্নয়ন বোর্ড গঠন করতে হবে। ৩.জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। ৪. জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত সাইক্লোন সেন্টার সহ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ৫. ভেড়িবাধ রক্ষণাবেক্ষণের জন্য জরুরী তহবিল গঠন ভেরিবাদ ব্যবস্থাপনায় স্থানীয় সরকার কে সম্পৃক্ত করতে হবে। ৬. উপকূলীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে। ৭.আমাকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব জলবায়ু তহবিল থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া হয় তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ৮.দুর্যোগপ্রবণ দক্ষিণ- পশ্চিম উপকূল চর ও দীপ অঞ্চল বাসির জানমাল রক্ষায় কার্যকর অবকাঠামো-সুবিধা গড়ে তুলতে হবে। ৯. ঝড়-ঝঞ্ঝা নদী ভাঙ্গন ও ভূমিক্ষয় ঠেকাতে উপকূল দ্বীপ চরাঞ্চলে ব্যাপকহারে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ এবং প্যারাবন বা সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে ১০. সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন কর্মসূচীতে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক, সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
