হোম অন্যান্যসারাদেশ কুলিারচরে ৩০.৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কুলিারচরে ৩০.৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব- ১৪, সিপিসি- ৩, ভৈরব ক্যাম্প।
শুক্রবার রাতে কিশোরগঞ্জ- ভৈরব আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি ডাক্তার মহরম আলী মার্কেটের কাছ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ৩০.৫ কেজি গাঁজা ও তাদের ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃত শাহ আলম (৪৫) বরগুনার আয়লা পাতাকাটা এলাকার মোঃ শামসুল হকের ছেলে। মোঃ ফারুক (৪০) চট্টগ্রাম হালিশহরের মাদর্য্যপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে বলে র‍্যাব সূত্রে জানা যায়।
গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ১৪, সিপিসি- ৩, ভৈরব ক্যাম্পের একটি দল কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাজার বাসস্ট্যান্ডে ডা. মহরম আলী মার্কেটের সামনে ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এক অভিযান পরিচালনা করে সাড়ে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করে।
আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিক্রয় করতো বলে ‌র‌্যাবের কাছে স্বীকার করে। এ ব্যাপারে র‍্যাব- ১৪ ভৈরব ক্যাম্পের এস আই মোঃ মাহবুব আলম বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন