হোম অন্যান্যসারাদেশ নড়াইলে প্রথম বিভাগ ফুটবল লীগের উদ্বোধন

নড়াইল অফিস :

বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে নড়াইলে শুরু হয়েছে বঙ্গবন্ধু ১ম বিভাগ ফুটবল লীগ। শুক্রবার ( ১৮ জুন) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক কৃষ্ণপদ দাস, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম শান্ত, সদস্য মোঃ আজিজুল ইসলাম প্রমুখ।

প্রধান অথিতি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, ক্রীড়া মানুষকে মাদক থেকে দুরে রাখে, তাই আমাদের ছেলে মেয়েদের লেখা পড়ার পাশাপাশি ক্রীড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে।

উদ্বোধনী খেলায় মির্জাপুর পথিকৃৎ সংসদকে ৪-০ গোলে পরাজিত করে শেখ রাসেল ক্রীড়া চক্র শুভ সূচনা করে। প্রতিযোগিতায় মোট ১২ টি দল অংশগ্রহণ করছে। উল্লেখ্য, বৃষ্টির কারনে উদ্ধেধনী অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন