হোম অন্যান্যসারাদেশ আশাশুনি থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীক গ্রেফতার করেছে থানা পুলিশ। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহফুজুর রহমান এর নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-৩০/০৫/২০২১ তারিখ এএসআই (নিঃ)/ পূর্ণানন্দ হরি, সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিনের সহায়তায় সাজাপ্রাপ্ত (০২ বছরের বিনাশ্রম কারাদন্ড) ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ জালাল উদ্দীন শেখ, পিতাঃ-মোঃ কাজল শেখ, সাং-রাজাপুর, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাকে গোপন সংবাদের গ্রেফতার করেন। আসামীকে বিচারার্থে ইং-৩১/০৫/২০২১ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন