হোম অন্যান্যসারাদেশ অষ্টগ্রামের পনির আজ জগৎ বিখ্যাত

কিশোরগঞ্জ প্রতিনিধি :

অষ্টগ্রামে হাতে তৈরি করা পনির দেশ- বিদেশে খ্যাতি অর্জন করেছে। এ পনিরের কদর এখন সর্বত্র। হাওরের যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন হওয়ায় এ পনির এখন হয়ে ওঠেছে অপার সম্ভাবনাময় এক শিল্প।

জানা যায়, ৩০০ বছরের বেশি সময় ধরে অষ্টগ্রামে পনির তৈরি হয়ে আসছে। মোঘল আমলে অষ্টগ্রামে দত্ত পরিবারের হাত ধরে পনির তৈরি শুরু।

১৯৬০ সালে অষ্টগ্রামের প্রায় বাড়িতেই তৈরি করা হতো পনির। সে সময় ব্যবসায়ী ছিলেন ৩০ থেকে ৩৫ জন। তাদের তৈরি পনির যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে যেতো তখন।

বর্তমানে অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে পনিরের অর্ডার পাওয়া যাচ্ছে বলে জানায় উৎপাদকরা। পনির তৈরি করা হয় যেভাবে: প্রথমে একটি বড় পাত্রে দুধের সঙ্গে তেঁতুল মিশ্রিত টকপানি ও সাধারণ পানি রাখা হয়। কিছুক্ষণের মধ্যে দুধ জমাট বাঁধতে শুরু করে। একটু পর পর মিশ্রণ নাড়াচাড়া করতে হয় এবং তা ছুড়ি দিয়ে কেটে ছোট টুকরো করা হয়।

পরে পানি থেকে তুলে পনির ছোট ছোট অংশে বাঁশের টুকরিতে রাখা হয়। পানি পড়া শেষ হলে পনিরের মাঝে ছোট ছোট ছিদ্র করে লবণ দিয়ে রাখা হয়। লবণ দেওয়ার পর প্যাকেটে সংরক্ষণ করা হয়। ১০ লিটার দুধ থেকে এক কেজি পনির পাওয়া যায়। বর্তমানে পনির ৭০০ টাকা থেকে ৭৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন