হোম অন্যান্যসারাদেশ কেশবপুরের সাবেক ছাত্রদল নেতার পিতা মোশারেফ হোসেন বিশ্বাসের মৃত্যু

কেশবপুর(যশোর) প্রতিনিধি :

কেশবপুরের সাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান বিশ্বাসের পিতা সাবেক ক্রীড়া সংগঠক মোশারফ হোসেন বিশ্বাস(৬৫) রোববার দুপুরে নিজবাড়িতে মৃত্যুবরণ করেছেন (ইন্না —–রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু কন্যা ও দু পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আসরবাদ নামাজে জানাজা শেষে আলতাপোল এলাকার পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গবীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বির্বৃতি দিয়েছেন কেশবপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠণিক সম্পাদক কাউন্সিমশিয়ার রহমান, পৌর বিএনপির সাধাপরণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আলা, সাংগঠণিক সম্পাদক সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, বিএনপি নেতা নুরুজ্জামান চেীধূরী, যুবদল নেতা জাহাঙ্গীর কবীর মিন্টু, আব্দুল গফুর, স্বেচ্ছাসেবকদলের কেশবপুর থানা শাখার আহবায়ক শামসুল আলম বুলবুল, সদস্য সচিব বাবুল রানা বাবু প্রমুখ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন