হোম অন্যান্যসারাদেশ দিন- রাত মোবাইল গেম আর নেটে ব্যাস্ত আজকের শিশু- কিশোর

কিশোরগঞ্জ প্রতিনিধি :

দিন কি রাত ভ্রুক্ষেপ নেই ওদের। মহামারী করোনার উজান- ভাটিও এদের অজানা। মোবাইল ফোনের স্কিনে কত সময় পার হয়ে গেল তাও তাদের হিসেব নেই। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী পশ্চিম পাড়ার চিত্র এটি। মোবাইল ফোনে গেম খেলতে কেউ ব্যাস্ত। কেউবা আবার নেটের জগতে বিলিয়ে দিচ্ছে নিজেকে। চারদিকে তাকানোর সময় নেই। এ যেন এক নতুন জগতের বাসিন্দা ওরা। উঠতি বয়সের শিশু- কিশোরদের নিয়ে অনেক অভিভাবকরা রয়েছেন এখন বিপাকে। তারা বলছেন, করোনায় অগণিত অবসর সময় পেয়ে শিশুরা মোবাইল গেম সহ নানা বাজে নেশায় ঝুঁকছে। কেউবা আবার আসক্ত হচ্ছে মাদকের নেশায়। কিছুতেই এদের নেশা থেকে ফেরানো যাচ্ছেনা। সচেতন সমাজের অভিমত, ১৮ বছরের নিচে মোবাইল ফোন শিশু- কিশোরদের হাতে গেলে এর অপব্যাবহার হওয়াটাই স্বাভাবিক। নিয়মিত অভিভাবকদের নজর রাখতে হবে। তা না হলে শিশু- কিশোরদের জীবন অনিশ্চিত অন্ধকারে ডুবে যাবে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন