হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জ থানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কালিগঞ্জ থানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কর্তৃক Editor
০ মন্তব্য 173 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ থানার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ থানার আয়োজনে ১১ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় থানার গোল চত্ত¡রে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন। তিনি বলেন সমাজ থেকে মাদক, নারী নির্যাতন, অনাচার বন্ধ করতে হলে জনগণ কে সাথে নিয়ে পুলিশ সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। গত এক বছর আগে আমি কালিগঞ্জ থানায় যোদান করার পর থেকে আমি আপনাদের মাধ্যমে সর্বসাধারন কে জানিয়ে দিয়েছি। থানায় আসতে বা কোন কাজ করতে টাকা লাগে না। কোন দালাল লাগে না, এরপরও যদি কোন ব্যক্তি অর্থলেনদেন করেন তবে সে দায়িত্ব সে নিজেই বহন করবে আমি এর দায়িত্ব নেব না। আমি থানায় ওসি হিসাবে না একজন কালিগঞ্জবাসী হিসাবে আপনাদের পাশে থেকে জনগণের সেবা দিতে চাই। পুলিশের প্রতি মানুষের যে বিরূপ ধারনা সেটা বদলাতে চাই।

পুলিশ জনগণের বন্ধু, সেবাই তাদের কাজ সেই লক্ষ নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমার থানায় কর্মরত কোন পুলিশ কর্মকর্তা বা সদস্য কোন অপরাধের সঙ্গে জড়ালে আমাকে তা সাথে সাথে জানাবে আমি তার যথাযথ প্রতিকারের ব্যবস্থা নেব। আমি থানায় যোগদানের পর হতে সরকারী এবং আপনাদের সহায়তায় থানার প্রাচীর, রেষ্ট হাউজ, ডাইনিং হল, সহ প্রাচীরের ভিতর দিয়ে রাস্তা নির্মান করে একটি পরিচ্ছন্ন মডেল থানায় রূপান্ত্রিত করেছি। আমি চলে যাবো কিন্তু আমার কাজের স্বীকৃতি আপনারাই বিবেচনা করবেন।

মাদক, নারী নির্যাতন বিষয়ে কালিগঞ্জ থানা কে জিরোট্রলারেন্স আনতে আপনাদের সহযোগীতা চাই। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কালিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস,আই চিন্ময় মন্ডল, এ এস আই সেলিম রেজা, কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস,এম, আহম্মাদ উল্যাহ বাচ্চু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এস,এম গোলাম ফারুক, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ মহিবুল্লাহ, কোষাধ্যক্ষ মোঃ মহাসিন, উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি অধ্যক্ষ নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ সোহাগ, কোষাধ্যক্ষ গাজী মিজানুর রহমান, সদস্য অধ্যাপক সনদ কুমার গাইন, সাংবাদিক জি,এম, সামছুর রহমান, মনিরুজ্জামান মহাসিন, আব্দুল করিম মামুন হাসান, কাজী আল মামুন, ইলা দেবী মল্লিক, হাফিজুর রহমান, হাবিবুল্লাহ বাহার, আতিকুর রহমান প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন