হোম অন্যান্যসারাদেশ ডুমুরিয়ায় ছাগল মেলা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ছাগল মেলা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 154 ভিউজ

খুলনা অফিস 

বেকার সমস্য সমাধানে স্বল্প পুঁজি বিনিয়োগ করে অধিক লাভ ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যেগে গতকাল বুধবার সকালে সংশ্লিষ্ট দপ্তরের আঙ্গিনায় ‘ব্লাক বেঙ্গল জাতের ছাগল’ পালনে সকলকে উৎসায়িত করতে ছাগল মেলা উপলক্ষে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

অনুষ্টিত সভায় উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মাহমুদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রাণী সম্পদ অফিসার এস, এম, আউয়াল হক, অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কৃষিবিদ মো. মোছাদ্দেক হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রিয়ঙ্কক কুন্ডু, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান, ছাত্র নেতা আবুল বাসার খান, আ’লীগ নেতা মোল্লা সোয়েল রানা ও সাংবাদিক এম এ এরশাদ।

মেলায় প্রায় অর্ধশতাধিক ‘বøাক বেঙ্গল জাতের ছাগল’ পালনকারী ১১ জন খামারী আংশ নেয়। তারমধ্যে ছাগল পালনে সফল খামারী হিসেবে মোছাঃ রমিছা ও ধনঞ্জয় দাসকে একটি করে টেলিভিশন পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন