হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলারোয়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 145 ভিউজ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

কলারোয়ায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলা যুবলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাধারন সম্পাদক আসাদুজ্জামান তুহিন, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুমসহ দলীয় নেতা -কর্মীবৃন্দ। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে কেককাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন