হোম খুলনাবাগেরহাট ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

কর্তৃক Editor
০ মন্তব্য 31 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে|

সোমবার (২৮ জুন) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান|

শিরীণ হক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কৃষ্ণ রায়ের পরিচালনায় এসময় মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, এসএমসির সভাপতি শেখ কবীর আহম্মেদ, সহকারী প্রধান শিক্ষক শাহিদা খাতুন, শিক্ষক মো: খায়রুল বাসার জুয়েলসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন|

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, জীবন বাঁচাতে বৃক্ষের অবদান অপরিসীম| একটি গাছ এক টুকরো প্রাণ|’ অত্র শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছ রোপণ করা হয়েছে| তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের একটি করে গাছ লাগানোর অনুরোধ করেন| #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন