হোম অন্যান্যসারাদেশ লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর শুভ উদ্বোধন উদ্বোধনী খেলায় মুন্সীপাড়া যুব সংঘ ৫ উইকেটে জয়ী

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ সকাল ৯-০০টায় লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও চেয়ারম্যান, ক্রিকেট উপ-কমিটি শেখ মঈনুল ইসলাম মঈন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের ডিআই-১ এইচ এম জাহিদ বিন আলম, আরোও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আব্দুল মান্নান, আ.ম. আখতারুজ্জামান মুকুল, শেখ হেদায়েতুল ইসলাম, ফারহা দীবা খান সাথীসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

আজকের খেলা মুন্সিপাড়া যুব সংঘ বনাম যুব গনমুখী সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় যুব গণমুখী সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে ৩৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান করে। জবাবে মুন্সীপাড়া যুব সংঘ ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করে। ফলে মুন্সীপাড়া যুব সংঘ ৫উইকেটে জয়লাভ করে।

আগামীকাল সাতক্ষীরা স্টেডিয়ামে তুফান স্পোর্টিং ক্লাব বনাম গফফার স্মৃতি সংসদ এর মধ্যে ২য় দিনের খেলা অনুষ্ঠিত হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন