কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক হিন্দু স্কুল ছাত্রী বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে। কোচিং শেষে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ধর্ষক সাইফুল (২০) ফরিদপুর ইউনিয়নের নাপিতের চর গ্রামের মোঃ শহীদ মিয়ার ছেলে বলে জানা গেছে। ধর্ষিতা ওই হিন্দু স্কুল শিক্ষার্থী সাংবাদিকদের জানান, গত শনিবার (১২ জুন) সকাল ১০ টায় কোচিং শেষে পায়ে হেটে বাড়ি যাচ্ছিলো সে।
রাস্তায় তারিনি বিশ্বাস নামক একটি পারিবারিক শ্মশানের নির্জন স্থানে গেলে সাইফুল পেছন থেকে তার নাক- মুখ চেপে ধরে। গলায় ছুরি ধরে টেনে টেনে জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে নিয়ে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে সাইফুল।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ও.সি) সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় ওইদিন রাতেই একটি ধর্ষণ মামলা করা হয়েছে। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
