হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 27 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থার প্রতিনিধিদের সাথে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ কাউসার আজিজ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার সাহেদ হোসেন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান হাবিব, মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, মোঃ কামরুজ্জামান রাসেল, আ ম আখতারুজ্জামান মুকুল, শফিকুল আলম বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী, শেখ শফিক-উদ-দ্দৌলা সাগর, লুৎফর রহমান সৈকত,  আলতু, শাখাওয়াতুল করিম পিটুল, ইমদাদুল হক খান, করুন কুমার ঘোষ, মোঃ আলতাপ হোসেন, মীর রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থার প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন