হোম আন্তর্জাতিক সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই নারীর

আন্তর্জাতিক ডেস্ক :

কাঁকড়া ধরতে গিয়ে বাঘের সামনে পড়ছিলেন এক নারী। সঙ্গীদের উপস্থিত বুদ্ধি ও সাহসের কারণে কোনোরকম প্রাণে বাঁচেন তিনি। তবে মাথা ও দুই হাতে বসে গেছে বাঘের নখের আচড়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

সোমবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের কলস দ্বীপের কাছে বিজিয়াড়া জঙ্গলে। ওই নারীর নাম কাজল।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমার সত্যদাসপুরের বাসিন্দা কাজল মল্লিক। শনিবার (৩০ অক্টোবর) সঙ্গী ও স্বামীসহ আরও বেশ কয়েকজন মিলে সুন্দরবনের কলস দ্বীপের কাছে বিজিয়াড়া জঙ্গলে যান তারা।

পরদিন রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ছাউনি দেওয়া নৌকাতে ছিলেন তারা সকলেই। আচমকাই নৌকার ছাউনির উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। বাঘের নখ বসে যায় মাথা, দুই হাত ও নখে। এ অবস্থায় প্রাণে বাঁচতে কেউই পালিয়ে যাননি।

এ অবস্থায় পরিস্থিতি বুঝে লাঠি ও শাবল নিয়ে বাঘটিকে পাল্টা আক্রমণ করেন ওই নারীর সঙ্গীরা। আক্রমণে শেষ পর্যন্ত পালিয়ে যায় বাঘ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাজলকে আনা হয় পাথর প্রতিমায়। সেখানে একটি হাসপাতালে এখন চিকিৎসা চলছে তার।

এর আগে শনিবার সুন্দরবনে কাঁকড়া ধরতে বাঘের কবলে পড়েছিলেন এক ব্যক্তি। তখন তার সঙ্গীরা নৌকা নিয়ে কাছে এগিয়ে যান। চিৎকার শুনে লাঠি নিয়ে ছুটে আসেন তার সঙ্গীরা। এরপর বাঘের সঙ্গে যুদ্ধ শুরু হয় তাদের। দীর্ঘক্ষণ লড়াই করার পর শেষমেষ বাঘের হাত থেকে রক্ষা পায় তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন