নিজস্ব প্রতিনিধি :
সর্বশেষ ধাপের ইউপি নির্বাচনে আজ শুক্রবার সাতক্ষীরা জেলার চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আ’লীগ। শেষ ধাপের নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন যারা।
আশাশুনি উপজেলার ১১ টি ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থীরা হলেন : মোঃ আব্দুল আলিম মোল্ল্যা (বড়দল), এস এম হোসেনুজ্জামান (আশাশুনি সদর), দীপংকর কুমার সরকার (কাদাকাটী), মোঃ শাহনেওয়াজ (খাজরা), মোঃ মাহবুবুল হক (বুধহাটা), মেম্বর শাহাবুদ্দীন সানা ( আনুলিয়া), শেখ জাকির হোসেন (প্রতাপনগর), আবু হেনা মঃ সাকিলুর রহমান (শ্রীউলা), শুম্ভ চরণ মন্ডল (শোভনালী), শেখ মিরাজ আলী (দর্গাপুর), ও মোঃ আব্দুল বাছেত (কুল্যা) ।
কলারোয়া উপজেলার ২টি ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থীরা হলেন : মোঃ মোরশেদ আলী (কেরালকাতা), মোঃ আসলামুল আলম (কুশোডাংগা)।
এছাড়া উপকূলবর্তী এলাকা শ্যামনগর উপজেলার ৩টি ইউনিয়নে আ’লীগ মনোনীত প্রার্থীরা হলেন : এ. কে এম, জাফরুল আলম (ভুরুলিয়া), এস, এম জহুরুল হায়দার (শ্যামনগর) ও জি, এম, শোকর আলী (ঈশ্বরীপুর)।
পঞ্চম তথা শেষ ধাপে সাতক্ষীরা জেলার ৩ উপজেলায় মোট ১৬ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সকালে উক্ত ১৬টি ইউনিয়নে আ’লীগ প্রার্থীদের নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী বছরের ৫ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা যায়।
