নিজস্ব প্রতিনিধি :
পাটকেলঘাটার খলিষখালীতে জমিজায়গা সংক্রান্ত বিরোধের জেরে তিন জনকে পিটিয়ে জখম করেছে একদল দূর্বিত্ত। শনিবার সকালে খলিষখালী ইউনিয়নের বারানগর গ্রামে ঘটনাটি ঘটে। হামলায় ওই বাড়ির গৃহবধু শিবানী চাক্রবর্তী, স্বামী হারুন চাক্রবর্তী ও ছেলে শুভ চক্রবর্তী আহত হয়েছে।
হামলার স্বীকার হারান চাক্রবর্তী জানায়, একই এলাকার মৃত উপেন্দ্র নাথ চক্রবর্তীর ছেলে দুলাল চক্রবর্তী ও তার দুই ছেলে সজল এবং সুজন চক্রবর্তীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল । এরই জের ধরে আজ সকালে আমার জমিতে বাস কাটতে গেলে তারা আমার বাড়িতে এসে হামলা করে। এসময় তারা আমার স্ত্রী সহ ছেলেকে বাসের লাঠি ও ইট দিয়ে পিটিয়ে জখম করে তারা । বর্তমানে আমার স্ত্রী তালা হাসাপতালে চিকিৎসাধীন। তিনি আরো জানান, নিরুপায় হয়ে অবশেষে আমি সুবিচারেরর জন্য পাটকেলঘাটা থানায় একটি অভিযোগ দ্বায়ের করেছি।
পাটকেলঘাটা থানা পরিদর্শক কাঞ্চন কুমার রায় জানান, অভিযোগ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
