মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
“আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ২শতক জমির দলিল ও ঘরের চাবী বুঝে পেলেন মোল্লাহাটের ৬০টি পরিবার।
আজ রবিবার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপি একযোগে ৫৩হাজার ৩শত ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করার পর পরই মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি ২য় পর্যায়ে সুফলভোগীদের হাতে উক্ত উপহার তুলেদেন।
পরবর্তিতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে তিনি বাইসাইকেল, পোশাক ও অন্যান্য সরঞ্জাম বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)মোঃ আব্দুর রসিদ, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমানসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
