গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
জনগণের প্রাণ ধারণের ন্যূনতম চাহিদা পুরণের নিশ্চয়তা করা না গেলে স্বাধীনতাই অর্থহীন হয়ে পড়বে” জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর পটুয়াখালীর গলাচিপায় আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর উপহার ৫শত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বেলা সাড়ে ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত পরিবারদের মাঝে এ ঘর হস্তান্তর করেন। অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন শাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারন সস্পাদক গোলাম মোস্তফা টিটো,পৌর মেয়র আহসানুল হক তুহিন, বীরমুক্তিযোদ্বা নিজাম উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক প্রমুখ।
