হোম ফিচার মোল্লাহাটে ভূমি ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান উপলক্ষ্যে ইউএনও’র প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

“আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে, বাগেরহাটের মোল্লাহাটে দ্বিতীয় পর্যায়ে সুফলভোগী ৬০টি পরিবারের মাঝে গৃহ ও ২শতক জমির দলিল আনুষ্ঠানিকভাবে প্রদান সংক্রান্ত বিষয়ে আজ শনিবার(১৯জুন) সকালে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন স্থানীয় সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত নানা তথ্য উপস্থাপন করেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি জানান, মোল্লাহাট উপজেলায় এ পর্বে ৬০টি সুফলভোগী ভূমিহীন ও গৃহহীন ক,তালিকা ভূক্ত পরিবারের মাঝে গৃহ ও ২শতক জমির দলিল আগামী কাল রবিবার(২০জুন) হস্তান্তর করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী আনুষ্ঠানিক ভাবে দেশব্যাপি একযোগে ৫৩হাজার ৩শত ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করবেন এ উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার, বাগেরহাট জেলা প্রশাসক, মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক বৃন্দ ও জনপ্রতিনিধি বৃন্দ মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তন“অপরাজিতা”থেকে ভার্চুয়ালী সরাসরি যুক্ত হবেন।

প্রেস ব্রিফিং এ আরও উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ জগন্নাথ চন্দ্র, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং, অধ্যক্ষ এল জাকির হোসেন, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রধান শিক্ষক ফরিদ আহমেদসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য ২য় পর্যায়ে উদয়পুর ইউনিয়নের গিরীশনগর, আটজুড়ী ইউনিয়নের কদমতলা ও গাংনী ইউনিয়নের চর দারিয়ালা গ্রামে সর্বমোট ৬০টি দৃষ্টিনন্দন গৃহ নির্মিত হয়েছে, দুইকক্ষ ও বারান্দা বিশিষ্ট প্রতিটি আধাপাকা রঙ্গীন টিনের ঘরের নির্মান ব্যয় ১ লক্ষ ৯০ হাজার টাকা। সবগুলি গৃহ সরকারি নির্ধারিত একই নকশায় তৈরি হচ্ছে। সুপেয় পানির ব্যবস্থা, বিদ্যুৎ, রান্নাঘর, টয়লেটসহ অন্যান্য সুবিধা ও থাকছে গৃহগুলিতে। কদমতলা গ্রামে নির্মিত গৃহগুলো সারিবদ্ধ ভাবে নৌকার আদলে তৈরী করা হয়েছে যা এলাকাবাসীর কাছে বেশ আকর্ষনীয় ও প্রকল্পের শোভা বর্ধন করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন