মনপুরা (ভোলা) প্রতিনিধি :
ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ২ হাজার টাকা করে প্রদান করেন। উপজেলা ৪টি ইউনিয়নে পযার্য়ক্রমে এই নগদ টাকা প্রদান করা হবে।
৪ই জুন রোজ শুক্রবার সকাল ১০টায় ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ হাজার টাকা করে দেন, ২নং হাজির হাট ইউনিয়নে ১৫০পরিবারকে এই সহয়তা প্রদান করা হবে।
প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি মিসেস সেলিনা আক্তার চৌধুরী, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম মিঞা ও ২নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বীপক, ইউপি সদস্য আবুয়াল হোসেন আবু মিয়া, ইউনুস, শাহাজাহান এবং গণমাধ্যম কর্মীগন।
