হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মেধাবী ছাত্রী মেহেরুন্নেছা শারলী বাড়ি ফিরল লাশ হয়ে

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের মেধাবী শিক্ষার্থী মেহেরুন্নেছা শারলী (২২) বাড়ি ফিরল লাশ হয়ে। তিনি মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। হৃদয় বিদারক এ ঘটনা শুক্রবার (৪ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে রূপসা সেতুর সন্নিকট খুলনার নবনচোরা এলাকায় ঘটেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের আট্টাকা গ্রামের মৃত মহিউজ্জামান শান্ত এর কন্যা ঢাকা তিতুমীর কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মেহেরুন্নেছা শারলী ঘটনার দিন সাতক্ষীরা তার চাচা খায়রুজ্জামানের বাসা হতে তার চাচার সাথে মটরসাইকেলযোগে বাড়ী আসার পথে নবলচোরা এলাকায় এসে পৌছালে অজ্ঞাত একজন বাইসাইকেল আলোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আয়ল্যান্ডের সাথে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুত্বর আহত হন।

ওই এলাকার লোকজন তাদের দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে সে সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক মেহেরুন্নেছা শারলীকে মৃত বলে ঘোষনা করেন।

জানা গেছে,তার চাচা ঢাকাস্থ একটি এনজিও চাকুরী করেন এবং চাচী সাতক্ষীরা একটি ব্যাংকে কর্মরত রয়েছেন। যার সুবাদে করোনাকালে কলেজ বন্দ থাকায় শারলী তার চাচীর বাসায় থেকে নার্সিং এর প্রশিক্ষণ নিচ্ছিলেন।

এদিকে আইনী প্রক্রিয়া শেষে এদিন দুপুর ১টার দিকে হাসপাতাল থেকে তার মরদেহ আট্টাকা গ্রামে তার নিজ বাড়ীতে নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিদারকের ঘটনা ঘটে। স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠে। তার এই করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ###

সম্পর্কিত পোস্ট

মতামত দিন