ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে ফকিরহাটে ভূমিসেবা মেলার উদ্ভোধন করা হয়েছে| এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভূমি অফিস কার্যালয় থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়| পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ এর সভাপতিত্বে ভূমিসেবা মেলার শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান|
ভূমি অফিস ষুত্রে জানা গেছে, ভূমি সেবা মেলায় ই-নামজারির আবেদন গ্রহন, সার্ভিস পোর্টলে রেজিস্ট্রেশন, অনলাইন ডিসিআর, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, নাগরিকের প্রশ&ণ ও উত্তর প্রদানসহ অন্যান্য সেবা প্রদান করা হয়|
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুরমোহম্মদ, বীর মুক্তিযোদ্ধা শেখ শাহেদুর রহমান জোহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, অধ্যাপক মোফাজ্জল হায়দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী খান, বিএনপি নেতা শেখ ইফতেখার আহম্মেদ পলাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা এবিএম ˆতয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক ঝুমুর সুলতানাসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন|
