ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ষোলকাউনের বিলে স্থাপিত বিল নার্সারীতে রুই জাতীয় মাছের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে|
শনিবার (১৬ মে) বেলা ১১টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ পোনা অবমুক্ত করা হয়| উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬ সালে প্রতিষ্ঠিত এ বিল নার্সারীর আয়তন প্রায় ১ হেক্টর (২৪৭ শতক)| স্থানীয় সুফলভোগীদের অংশগ্রহণে পরিচালিত এ নার্সারীতে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এদিন ৩০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে|
এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ এবং ফকিরহাট উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহসহ অন্যান্যরা|
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ জানান, বিল নার্সারি হলো উন্মুক্ত জলাশয় বা বিলের নির্দিষ্ট একটি অংশ অস্থায়ীভাবে ঘিরে রেখে মাছের পোনাকে বড় করার বিশেষ পদ্ধতি| সাধারণত বর্ষাকালে প্লাবিত বিলের সুবিধাজনক অংশে জাল া দিয়ে এই নার্সারি ˆতরি করা হয়, যা মাছের উৎপাদন বাড়াতে ও অভয়াশ্রম গড়তে দারুণ ভূমিকা রাখে|
গোপালগঞ্জ মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ বলেন, বিল নার্সারীর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র সংরক্ষণ এবং স্থানীয় মৎস্যজীবীদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ কার্যক্রম|
