ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে কোরবানীর পশুর চামড়া সঠিকভাবে সুষ্ঠ ব্যবস্থাপনার মাধ্যমে সংরক্ষণে যথা নিয়মে পশু জবাই এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরনকৃত লবণ যথা নিয়মে প্রয়োগ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত|
“জাতীয় সম্পদ চামড়া,রক্ষা করব আমরা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৯ মে) বেলা ১০টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান| এসময় ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো: শরীফ নেওয়াজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: হাছান আলী, ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার কাজী এনামুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মাদ্রাসা প্রধানগন উপস্থিত ছিলেন|
পূর্ববর্তী পোস্ট
