হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুকন্যার মৃত্যু

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রত্যাশা বৈরাগী নামে পাঁচ বছরের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। হাসপাতাল ও পারিবারিক সূত্র থেকে জানা গেছে, উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কাথলী গ্রামের অনাধী বৈরাগীর শিশুকন্যা বুধবার (২ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতে ফ্যানের সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশুটি।

তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন