হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেল ১০০ পরিবার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটের ফকিরহাটে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেয়েছেন ১০০পরিবার। ঘর পেয়ে উপকারভোগীরা সকলে আনন্দিত।

রবিবার (২০জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ প্রদানের উদ্বোধনের পর ফকিরহাট উপজেলায় জমিসহ গৃহ প্রাপ্ত ১০০টি পরিবারের মাঝে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা প্রকৌশলী এম এম এ বকর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন