ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ মনির হোসেন (৫০) নামের এক দিনমুজুর গুরুত্বর আহত হয়েছেন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনা বেতাগা ইউনয়িনের ধনপোতা গ্রামে রবিবার দুপুরে ঘটেছে। এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
আহতের পরিবার জানায়, উক্ত গ্রামের মনির হোসেনের সাথে পার্শ্ববর্তী এলাকার কামরান, হায়দার ও শফিকুল এর সাথে বিলে জাল ধরার ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এঘটনার জেরে এদিন দুপুরে প্রতিপক্ষরা মনির হোসেনকে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।
