হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে করোনা প্রতিরোধে পিপিসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা প্রতিরোধে ৩০টি পিপিসহ মাস্ক ও ফেসসিলড প্রদান করেছে আমিনবাজার, মাওয়া, মোংলা ৪০০ কেভি সঞ্চালন বিদ্যুৎ লাইন কর্তৃপক্ষ।

সোমবার (১৪জুন) দুপুর ২টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান স্বপন দাশের নিকট প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সানজিদা বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:অসিম কুমার সমাদ্দার, কল্পতরু পাওয়ার ট্রান্স মিলস লিমিটেডের (পিজিসিবি) ম্যানেজার নীলকন্ঠ ঘোষ প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন