হোম অন্যান্যসারাদেশ পাগলা মসজিদের দান বাক্সে পাওয়া গেছে ২ কোটি ৩৩ লক্ষ ৯৩ হাজার ৭ শত ৭৯ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক খুলে আজ পাওয়া গেছে ২ কোটি ৩৩ লক্ষ ৯৩ হাজার ৭ শত ৭৯ টাকা। এছাড়াও বিপুল পরিমান স্বর্ণালঙ্কার ও বৈদেশি মুদ্রাও পাওয়া যায়।

এর আগে ২ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৫৪৫ টাকা পাওয়া গিয়েছিলো পাগলা মসজিদের দান সিন্দুকে। যা সবচেয়ে বেশি পরিমাণ টাকা ছিলো বলে জানা গেছে।

সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দান সিন্দুর খোলার সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে। এবার ৪ মাস ২৬ দিন পর দান সিন্দুক খোলা হয়।

আজ শনিবার (১৯ জুন) সকাল ৯ টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয়। এরপর দান সিন্দুক থেকে টাকা খুলে প্রথমে বস্তায় ভরা ও পরে শুরু হয় দিনব্যাপী টাকা গণনার কাজ।

প্রতিদিন অসংখ্য মানুষ মসজিদের দানসিন্দুকে নগদ টাকা- পয়সা ছাড়াও স্বর্ণালঙ্কার দান করেন। এ ছাড়া গবাদিপশু, হাঁস- মুরগীসহ বিভিন্ন ধরনের জিনিসপত্রও মসজিদটিতে দান করা হয়।

কথিত আছে, খাস নিয়তে এই মসজিদে দান করলে মনোবাঞ্চনা পূর্ণ হয়। এর ফলে দূর- দূরান্ত থেকেও অসংখ্য মানুষ এখানে দান করে থাকেন।

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ ভূমির ওপর এই মসজিদটি গড়ে উঠেছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন