হোম ফিচার নড়াইলে কাজলা নদীর পাড় ভেঙ্গে বসতবাড়িসহ দোকানপাট নদীগর্ভে বিলীনের আশংকা

নড়াইল অফিস :

নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকার কাজলা নদীর পাড় ভেঙ্গে বসতবাড়িসহ দোকানপাট নদীগর্ভে বিলীনের আশংকায় দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী বসবাসকারী কয়েকটি পরিবার।

নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তুলারামপুর সেতুর সন্নিকটে কাজলা নদীর পূর্বপাড়ে বসবাসরত মোফাকরুল তরফদার।

সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার ৭৯নং তুলারামপুর মৌজার এসএ ২০৫২,২০৫৫,২০৫৬, ২০৫৭ ও ২০৫৮ নং দাগের উপর দিয়ে কাজলা নদীর পূর্ব কূল ঘেঁষে সড়ক ও জনপথ বিভাগের নির্মিত তুলারামপুর-মাইজপাড়া সড়ক অবস্থিত।

তুলারামপুর সেতু সংলগ্ন উত্তর পার্শ্বের সুইচগেটের আশপাশের এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে স্বার্থান্বেষী মহল অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫টি বসতবাড়িসহ ১২টি দোকানঘর নদীগর্ভে বিলীন হবার আশংকা রয়েছে।

মোফাকরুল তরফদার জানান, অবৈধভাবে বালু উত্তোলন ফলে অনেকদিন ধরে ভাঙ্গন শুরু হয়েছে কর্তৃপক্ষকে মৌখিক ভাবে বার বার বলা সত্বেও কোন প্রতিকার হয়নি ।

এখন বর্ষা মৌসুম শুরু হয়েছে কখন জানি আমার সব কিছু নদীগর্ভে বিলীন হয়ে যায়। সেই ভয়ে দ্রুত প্রতিকারের আশায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। যাতে আগ্রাধিকার ভিত্তিতে আমাদের এই কাজটা আগে করা হয়।

এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন জানান, অর্থ বরাদ্দ পাওয়া গেলে তুলারামপুর সেতু এলাকার কাজলা নদী তীরবর্তী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন